জুম, গুগল মিটকে টেক্কা দিতে জিওমিট

৪ জুলাই, ২০২০ ১৭:৪৯  
করোনা ভাইরাসের কারনে এখন সবাই ঘরবন্দী, নিজের প্রয়োজনীয় সকল কাজ অনলাইনে করার চেষ্ঠা করছে সবাই। সবই এখন হচ্ছে অনলাইন মিটিংয়ে। জুম, গুগল মিটের বেড়েছে ব্যবহার। এ বার সেই প্ল্যাটফর্মে নাম লেখাল ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। আগ্রহীদের জন্য এসে গেল 'জিওমিট', যেখানে ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন ভাবে ১০০ জন পর্যন্ত অনলাইন ভিডিও চ্যাটে যুক্ত হতে পারবেন। গুগল প্লে-স্টোরে থাকা বৈশিষ্ট্য অনুযায়ী, 'জিওমিট' হল 'মেড ইন ইন্ডিয়া' এইচডি (৭২০পি) ভিডিও কনফারেন্সিং অ্যাপ। অন্য প্ল্যাটফর্মের থেকে সহজে যাতে জিওমিটে অংশ নেওয়া যায়, তাই যে কোনও মোবাইল নম্বর বা ই-মেল আইডি থেকে এই হাই ডেফিনিশন (এইচডি) অডিও-ভিডিও কনফারেন্সিং-এ যোগ দেওয়ার সুবিধা রেখেছেন কর্তৃপক্ষ। জুম বা অন্য একাধিক ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্মের মতোই এখানে 'হোস্ট' মনে করলে পাসওয়ার্ড-প্রোটেক্টেড মিটিং 'শিডিউল'ও করতে পারবেন, যেখানে মিটিংয়ের নির্দিষ্ট সময়ে পাসওয়ার্ড দিয়ে অংশ নিতে পারবেন অংশগ্রহণকারী।